বরিশালে এবার এক কারারক্ষীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুর পৌনে ১টার দিকে তাকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা। থানার এসআই পবিত্র কুমার মন্ডল জানান, নিয়মিত অভিযানে তিনিসহ এসআই জসিম, এএসআই হুমায়ুন ও এএসআই হালিম কাউনিয়া সাবান ফ্যাক্টরী এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকা থেকে রিয়াজুল হক (৪০) নামে এক কারারক্ষিকে গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃত রিয়াজুল বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে কর্মরত আছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আটককৃতকে আসামীকে করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য গত ৮ জানুয়ারি (সোমবার) দুপুরে বরিশালের লাকুটিয়া সড়ক থেকে দুই পুলিশ সদস্যকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল পার্থ চন্দ্র দে (কং নং ৯২৭) ও তানজিলুর রহমান (কং নং ৮৪১)।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply