শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১২

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!
বরিশালে উন্নয়ন মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বরিশালে উন্নয়ন মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

dynamic-sidebar

 

“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের সাথে একযোগে বরিশালেও শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা। জেলা প্রশাসনের আয়োজনে সকাল নয়টায় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মেলা প্রাঙ্গন বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মিলিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধণ করেন। জেলা প্রশাসক মোঃ হাববিুর রহমানের সভাপতিত্বে উন্নয়ন মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ১৬৪টি স্টল রয়েছে। এছাড়াও প্রতিযোগীতামূলক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরিশাল উন্নয়ন মেলার প্রধান অতিথি বাংলাদেশ  প্রেটোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু হেনা রাহমাতুল মুনিম বলেন আমাদের দেশে রাজনৈতিক স্বদিচ্ছা সহ ঘুস, দূর্নীতি বন্ধ হলে এদেশ এগিয়ে যেতে বেশী সময় লাগবেনা। আমাদের কিছু ক্ষেত্রে রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে অনেক সময় উন্নয়ন থমকে দাড়ায়।আমাদের জন সঙক্ষা আছে তা কর্ম অক্ষম। আমরা আজ যেখানে দাড়িয়ে আছি এক সময়ে চিন এ জায়গায় ছিল আজ তারা বিশ্বের কাছে মাথা ব্যাথা হয়ে দাড়িয়েছে। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদশন করে দেখেন। মেলায় আয়কর বিভাগ,মেট্রোপলিটন ও জেলা পুলিশ,ফায়ার সার্ভিস,বিসিসি,কৃর্ষি অধিদপ্তর,ভ্যাট কার্যলয়ের স্টল সহ সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থার বিবিন্ন স্টল মেলায় অংশ গ্রহন করেন। একইদিন জেলার গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, বানারীপাড়া, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্ব-স্ব উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net