, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
উজিরপুরে ৪র্থ স্ত্রীকে ঘরে না তোলায় মামাকে পিটিয়ে আহত

উজিরপুরে ৪র্থ স্ত্রীকে ঘরে না তোলায় মামাকে পিটিয়ে আহত

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে বিয়ে করা ৪তম স্ত্রীকে ঘরে না তোলায় মামাকে পিটিয়ে আহত করেছে ভাগ্নে, থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা গেছে উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের আঃ ছত্তার হাওলাদারের পুত্র মোঃ মহসিন হাওলাদার (৩৫) এর ৪তম স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ীর সাথে বিবাদের সৃষ্টি হলে মহসিনের বড় ভাই ও মামারা মিলে আপোষ মিমাংসা করে দেয় এবং মহসিন স্ত্রীকে নিয়ে মামা করিম হাওলাদারের ঘরে বসবাস করতে চাইলে তার মামা অপারগতা প্রকাশ করে তাকে ও তার স্ত্রীকে নিজের বাড়ী পাঠিয়ে দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে মহসিন গত ০৭ জানুয়ারী সন্ধ্যা ৮টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে নতুন শিকারপুরে মামা করিম হাওলাদারের পথরোধ করে এলাপাথালী পিটিয়ে জখম করে। আহতর ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মামলার বাদী রুনা লায়লা জানান উক্ত ঘটনা কাউকে জানালে প্রাননাশের হুমকী দেয় মহসিন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net