, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
সাদিক আবদুল্লাহর আশ্বাস- ময়লা-আবর্জনা মুক্ত হচ্ছে বরিশাল নগরীর ডাম্পিং ষ্টেশন এলাকা

সাদিক আবদুল্লাহর আশ্বাস- ময়লা-আবর্জনা মুক্ত হচ্ছে বরিশাল নগরীর ডাম্পিং ষ্টেশন এলাকা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ দুর্গন্ধময় আবর্জনা মাড়িয়ে পথ চলতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন নগরীর ৩নং ওয়ার্ডের ডাম্পিং ষ্টেশন এলাকার বাসিন্দারা। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশও করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর দূর্ভোগের খবর পেয়ে গতকাল সরেজমিনে পরিদর্শনে যান বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি এ বিষয়ে টেলিফোনে কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে। শীঘ্রই ৩নং ওয়ার্ডের ফুটপাত থেকে ময়লা আবর্জনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিচ্ছন্ন কর্মকর্তাও আগামী তিনি দিনের মধ্যে ময়লা আবর্জনা সরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানাগেছে। তিনি এলাকার দুভোর্গ লাগবে এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এলাকাবাসী জানিয়েছেন, গত ৬ মাস ধরে ডাম্পিং স্টেশন পার্শ্ববর্তী জমিতে ময়লা ফেলা হচ্ছে। সীমাহীন ভোগান্তির শিকার হয়ে অনেক বাসিন্দা এ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। কিন্তু বর্তমানে চলাচলের রাস্তাসহ কৃষি জমিতে বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
স্থানীয়বাসিন্দা আরো জানান, একটি মাত্র ডাম্পিং স্টেশন হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এখন তাদের জমিতে বর্জ্য ফেলা হ”েছ। তাদের গাছ-গাছালি বিনষ্ট হয়ে এখন আর জমির আশপাশে কোনো ফসল উৎপাদন হচ্ছে না। আবার সন্ধ্যায় বর্জ্যে আগুন দেওয়া হলে গোটা এলাকায় ধোয়া এবং দুর্গন্ধে দূষিত হয়ে পড়ে। এছাড়া সম্প্রতি বর্জ্যবহনকারী ট্রাকগুলো রাস্তায় বর্জ্য ফেলছে, ফলে বাধ্য হয়েই এলাকাবাসী বিক্ষোভ-মিছিল করেছে ।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দিপক চন্দ্র জানান, আগামী দুই তিন দিনের মধ্যেই ময়লা সরিয়ে ফেলা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net