বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪

শিরোনাম :
অবৈধভাবে পাথর উত্তোলনকালে ১ জনের মৃত্যু

অবৈধভাবে পাথর উত্তোলনকালে ১ জনের মৃত্যু

dynamic-sidebar

সিলেটঃ


সিলেটের কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ফারুক মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ বেলা সাড়ে ১১টার দিকে উৎমা সীমান্তের মাঝেরগাঁওয়ে হাশেম মিয়ার গর্ত থেকে উত্তোলনের সময় পাথরচাপায় তার মৃত্যু হয়।
ফারুক মিয়া উপজেলার উত্তর রনিখাইয়ের চটকনা বাজারের আজিজুল মিয়ার ছেলে।বিষয়টি জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন। তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net