শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩

শিরোনাম :
বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নান্দনিক স্থাপত্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বরিশাল বিভাগের ছয় জেলার নতুন দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ

১৫ বছরের অগ্রিম ভিসা পেলেন লুসি হল্ট

dynamic-sidebar

বাংলাদেশকে ভালোবেসে দীর্ঘ ৫৭ বছর কাজ করা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের ভিসা ফি মওকুফ করা হয়েছে। পাশাপাশি ১৫ বছরের জন্য তাকে এম ক্যাটাগরিতে মাল্টিপল ভিসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

লুসি হল্টের ভিসা মওকুফের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, লুসি হল্টের জন্য ১৫ বছরের ভিসা ফি মওকুফ করা হয়েছে এবং তিনি ১৫ বছরের জন্য অগ্রিম ভিসা পেয়েছেন। এটি অনেক আনন্দের বিষয়।

এছাড়াও লুসি হল্টের নাগরিকত্বের জন্য যে আবেদন করা হয়েছে সেটিও দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তিনি।

লুসি ১৯৬০ সালে অক্সফোর্ড মিশনের একজন কর্মী হিসেবে ব্রিটিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশে এসেছিলেন। শুরু থেকেই মানুষের সেবায় কাজ করে আসছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে যুদ্ধাহতদের সেবা করেছেন। দেশ স্বাধীনের পরও তিনি বাংলাদেশ ছেড়ে যাননি। ভালবেসেছেন এদেশের মানুষকে। লুসির ইচ্ছা, মৃত্যুর পর যেন তাকে বরিশালের মাটিতেই সমাধিস্থ করা হয়।

জানা যায়, প্রতিবছর ভিসা নবায়ন ফি দিতে সমস্যা হচ্ছিল তার। তাই ভিসা নবায়ন ফি মওকুফসহ বাংলাদেশি নাগরিকত্বের জন্য দাবি জানিয়েছিলেন লুসি হল্ট।

উল্লেখ্য, কর্মজীবন থেকে ২০০৪ সালে অবসর নিয়েছেন লুসি। তবে এখনও তিনি অসহায় শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার পাশাপাশি শিশুদের জন্য তহবিল সংগ্রহের কাজ পরিচালনা করে যাচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net