বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা

মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা

dynamic-sidebar

গাজীপুরঃ


হরকাতুল জিহাদ নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে জেলার টঙ্গীতে প্রিজনভ্যান লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় এক যুবককে আটক করেছে পুলিশ।

মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা, আটক ১সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মোস্তফা কামাল (২৪)।

তার কাছ থেকে তাজা একটি হ্যান্ড গ্রেনেড, ৫টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ২টি চাপাতিসহ বেশকিছু বিষ্ফোরক দ্রব্য ও টাকা উদ্ধার করা হয়েছে।

আটক কামাল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মোঃ হাফিজুল ইসলাম জানান, সোমবার বিকেলে গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর কলেজ গেইট এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকার আদালত থেকে পুলিশ প্রহরায় প্রিজনভ্যান করে হরকাতুল জিহাদ নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের ৫ সদস্য একটি পিকআপ ভ্যান নিয়ে ওই প্রিজনভ্যানকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল।

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যানটি ওই এলাকায় পৌঁছালে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে ক’জন দুর্বৃত্ত প্রিজনভ্যানকে লক্ষ্য করে পরপর কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে দু’টি বোমা সড়কে পড়ে বিষ্ফোরিত হয়। অপর একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের পিকআপ আরোহী এক কন্সটেবলের গায়ে লেগে গাড়িতে পড়ে। এসময় ট্রাফিক বিভাগের ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ধাওয়া করে বোমা নিক্ষেপকারী এক যুবককে দু’টি ব্যাগসহ একটি ব্যাক প্যাক ও অপরটি ল্যাপটপের জন্য ব্যাগ) আটক করে এবং অন্য দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কেউ আহত হয় নি।

পরে পুলিশ ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে তাজা একটি হ্যান্ড গ্রেনেড, ৪টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ২টি চাপাতিসহ বেশকিছু বিষ্ফোরক দ্রব্য ও সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত দু’টি হাতবোমার আলামত ও পুলিশের পিকআপ ভ্যান থেকে অবিষ্ফোরিত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক পুলিশকে জানায়, সে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে ১০ হাজার টাকার বিনিময়ে প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিল। আটক ওই যুবককে টঙ্গী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশের প্রহরায় আসামীর প্রিজনভ্যানটি কাশিমপুর কারাগারের উদ্দ্যেশে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এদিকে ওই ঘটনার পর ব্যস্ততম টঙ্গীর কলেজ গেইট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net