, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে ৩২ ধারাকে বাক স্বাধীনতা হরণের চক্রান্ত বলে মন্তব্য করেছেন বক্তারা।

রোববার বেলা ১১টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বদরুদ্দোজা সৈকত, জেলা ছাত্র ফ্রন্টের সদস্য সচিব সন্তু মিত্র, জেলা মহিলা ফোরামের সভাপতি জহুরা রেখা ও জেলা ছাত্র ফ্রন্ট সদস্য অন্নেষা দাস শ্রুতি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ‘ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাক স্বাধীনতা হরণের’ চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জন দাবির প্রতি সম্মান দেখিয়ে ৫৭ ধারার আদলে প্রণীত ৩২ ধারা বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net