, ,

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
বানারীপাড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় অবুঝ শিশুর হাত ভাঙার অভিযোগ

বানারীপাড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় অবুঝ শিশুর হাত ভাঙার অভিযোগ

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ বানারীপাড়ায় এক ব্যবসায়ীর অত্যাচার থেকে বাঁচতে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলণ করায় ওই ব্যবসায়ীর ৫ম স্ত্রীর বিরুদ্ধে শিশুকে সিঁিড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল ৪টায় উপজেলা সলিয়াবাকপুর ইউনিয়নের ‘রায়বাসিয়া’ বাড়িতে এ ঘটনা ঘটে।বন্দর বাজারের ফার্নিচার ব্যবসায়ী ফারুক রায়বাসিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার ভাতিজা সেলিম রায়বাসিয়া শনিবার সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন। বিষয়টি রোববার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে বিকেলে সেলিম রায়বাসিয়ার ৫বছর বয়সী শিশু পুত্র আজিমকে ফারুক রায়বাসিয়ার স্ত্রী খুশি বেগম তার ঘরের সামনের সিঁিড়তে খেলতে থাকা অবস্থায় ধাক্কা মেরে ফেলে দেয়।এতে ওই শিশুর বাম হাত ভেঙ্গে যাওয়া সহ সে গুরুতর আহত হয়।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান তদন্তপূবর্ক এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net