রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭

শিরোনাম :
স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে শাপলার সৌন্দর্য ঘিরে সাতলায় কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন তিন ববি শিক্ষক প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধন গেইটের সমারোহ

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধন গেইটের সমারোহ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: আজ বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে এই প্রথম তিনি বরিশাল সফর করবেন। ছয় বছর পূর্বে তিনি বরিশালে এসেছিলেন। দীর্ঘ ছয় বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নগরী। চারিদিকে একটি উৎসবমূখর পরিবেশ। নেতাকর্মীদের মধ্যেও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাকে বরণ করে নিতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশালবাসী। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশাও অনেক। জানা গেছে, এবারের সফরে লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস সহ মোট ৩৯টি প্রকল্পে উদ্বোধন এবং ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এ সফরে গুরুত্ব পাচ্ছে নির্বাচনকেন্দ্রিক ভাবনা। সিটি ও জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সবচেয়ে বেশি তৎপর। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর বরিশাল সফর থেকেই শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে ঢাকা বরিশাল প্রধান সড়কের কাশীপুর ইছাকাঠী ২৯ নং ওয়ার্ড বরিশাল মহানগর আ:লীগ নেতা কামরূজামান লিখন’র নিজ হাতে তৈরি করা গেটটি যেন নগরবাসীর পুরনো সৃতি মনে করিয়ে দেয়,আর এমনটাই ধারনা করা হয়েছে, পুরো গেটটিতে। শুধু তাই নয়, রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারির বেশ কিছু সৃতি বিচরণ । পাশাপাশি আরো রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের. স্নেহ ভালোবাসার অংশ সহ বেশ কিছু উল্লেখযোগ্য ছবি। যে গুলো যেকোনো মানুশের হ্রদয়ছুয়ে যাওয়ার মত। মহানগর যুবলীগ নেতা কামরূজামান লিখন বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারকে পুনরায় বিজয়ী করতে হলে প্রচার প্রচারণা করার কোনো প্রয়োজন নেই.কেননা বরিশালের মানুষ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং বরিশালের জনগণের প্রানপ্রিয় নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে মেয়র হিসেবে পেতে আওয়ামীলীগ সরকারকে আবারও বিজয়ী করবে ইনশাআল্লাহ। আওয়ামীলীগ সরকার গত ৯ বছরে যে সকল উন্নয়ন মুলক কাজ করেছে এরকম আর কোনো সরকারের আমলে হয়নি। এসব উন্নয়নের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে বিভিন্ন জনসভা ও সফরের আয়োজন করা হয়েছে। তিনি আরো যানানবরিশাল আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠন এর লক্ষ্য এবারের জনসভায় তিন লাখ লোকের সমাগম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানানো। বরিশাল বিভাগের ছয় জেলা ও ৪২টি উপজেলা থেকে সাধারণ জনগণ জনসভায় উপস্থিতি হলে গোটা বরিশাল নগরী জনসমুদ্রে পরিনত হবে বলে মনে করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net