সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
প্রেমিকের স্বজনদের বকুনি, গৌরনদীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রেমিকের স্বজনদের বকুনি, গৌরনদীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

প্রেমিকের পিতা-মাতার বকুনি খেয়ে বৃহস্পতিবার সকালে অভিমান করে আত্মহত্যা করেছে বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার (১৪)। সে পৌরসভার বানিয়াশুড়ি মহল্লার জসিম তালুকদারের মেয়ে। স্কুল ছাত্রীর পিতা জসিম তালুকদার অভিযোগ করেন, তার কন্যার সাথে প্রতিবেশী আতাহার তালুদারের কলেজ পড়–য়া পুত্র আকাশ তালুকদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে আকাশ তালুকদারের পিতা-মাতা ও আত্মীয় স্বজন বৃহস্পতিবার সকালে মুক্তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এতে মুক্তা অভিমান করে সকাল সাড়ে ৮টার দিকে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পরে। মুমুর্ষ অবস্থায় মুক্তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আবু ইউসুফ জানান, এ ঘটনায় নিহত স্কুল ছাত্রীর ফুপু ফাহিমা আক্তার বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net