শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

বরিশালে বিএনপির আকস্মিক বিক্ষোভ মিছিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আকস্মিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন।

ফুল দিয়ে শহীদ মিনার থেকে বের হবার পর পাল্টে যায় চিত্র। এক পর্যায়ে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আকস্মিক বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, কাঠপট্টি এবং ফের সদর রোড হয়ে দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ওবায়েদুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ। সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক এমপি সরোয়ার বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

এ সময় বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net