, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
রাজাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাজাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরে বিয়ের দাবিতে এক তরুণী (২১) প্রেমিকের বাড়ীতে গত ৩ দিন যাবত অনশন করছেন। গত বুধবার রাতে অনশনে বসার পর থেকে প্রেমিকের আত্মীয়-স্বজনদের হাতে দফায় দফায় মারধরের শিকার হয়েছেন ওই তরুণী। এরপরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকা তরুনীকে তাড়াতে পারেনি হামলাকারীরা। বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার জীবনদাসকাঠি গ্রামের মো. হেমায়েত খানের ছেলে মো. শাহ্দুল খান (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়েওঠে ওই তরুনীর। পরিনত বয়স হওয়ার আগেই দু’জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ৪ বছর আগে ওই তরুনীকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। সেখানে একটি কন্যা সন্তান রয়েছে ওই তরুনীর। কিন্তু প্রেমিক শাহ্দুল ওই তরুনীকে ও তার স্বামীকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটায়। তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবাধে মেলামেশা করে। সম্প্রতি শাহ্দুল পার্শবর্তী গ্রামের এক মেয়েকে বিয়ের জন্য ঘটোকের মাধ্যমে প্রস্তাব দেয়। এই খবর শুনেই দারুন চটেছেন ওই তরুণী। শাহ্দুলের বর্তমানে যে মেয়ের সাথে বিয়ের কথা চলছে সেই বাড়িতে গিয়েও সবকিছু জানিয়েছেন তিনি। তারপরে ওই পরিবার শাহ্দুলের সাথে মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক হওয়ায় কোন উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন প্রতারিত ওই তরুনী। অন্যথায় আত্মহত্যার হুকমী দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে, প্রেমিকের তালাবদ্ধ ঘরের সামনে হাতে দড়ি নিয়ে বসে আছেন তরুনীটি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। নিজের সিদ্ধান্তে অনড় থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই শাহ্দুল ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলেগেছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে তরুনী বলেন, উভয় পরিবারের সম্মতিতে দির্ঘদিন আমরা অবাধে মেলামেশা করেছি। আমাদের বিয়ে দিতে উভয় পরিবার সম্মত ছিল। কিন্তু সম্প্রতি শাহ্দুল আমার সাথে প্রতারনা করে অন্যত্র বিয়ে করতে চাইছে। আমি এর প্রতিবাদে অনশন করছি এবং বিয়ের দাবি জানাচ্ছি। অন্যথায় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানা পরিদর্শক মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net