, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
বরিশালে বছরজুড়ে বই পড়ে পুরস্কার পেল ১৮১২ শিক্ষার্থী

বরিশালে বছরজুড়ে বই পড়ে পুরস্কার পেল ১৮১২ শিক্ষার্থী

dynamic-sidebar

বই পড়া কার্যক্রমে কৃতিত্বের জন্য বরিশাল নগরীর ৩৩টি স্কুলের এক হাজার ৮১২ জন স্কুল শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। শুক্রবার সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে গত ৪০ বছর ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্র সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বই পড়া কর্মসূচি চালিয়ে আসছে। বর্তমানে দেশের ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির সদস্য। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, গ্রামীণ ফোন বরিশাল সার্কেলের হেড অব মার্কেটিং দ্বীপেশ কুমার দাশ এবং বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। ২০১৭ সালে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচিতে এই শিক্ষার্থীরা মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেয়ায় তাদের বই উপহার দিয়ে পুরস্কৃত করে বিশ্ব সাহিত্য কেন্দ্র। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net