, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
শিশু পার্কে অশালীন কার্যকলাপে, ১১ জোড়া প্রেমিক-প্রেমিকাকে জরিমানা

শিশু পার্কে অশালীন কার্যকলাপে, ১১ জোড়া প্রেমিক-প্রেমিকাকে জরিমানা

dynamic-sidebar

কুষ্টিয়ার পৌর শিশু পার্কে অশালীন কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১১ জোড়া প্রেমিক-প্রেমিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. জহির রায়হানের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতীম শীল, এবিএম আরিফুল ইসলাম, ফারিয়া সুলতানা ও এমএম মুহাইমিনুল আল জিহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাম্যমাণ আদালত পরিচালনা করছেন। পার্থ প্রতীম শীল জানান, সে সময় অর্ধশতাধিত প্রেমিক যুগলসহ তরুণ-তরুণীকে পুলিশের সহায়তায় আটক করা হয়।

তিনি বলেন, পরে পার্ক চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ এর দণ্ডবিধি ২৯৪ ধারা মোতাবেক তাদের ১১ জোড়া প্রেমিক-যুগলকে ৫১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এবং ৩২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net