, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বানারীপাড়ার ইলুহারে উঠতি মাস্তান আমানকে রুখবে কে?

বানারীপাড়ার ইলুহারে উঠতি মাস্তান আমানকে রুখবে কে?

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ বানারীপাড়া ইলুহার ইউনিয়নে কেরাম খেলাকে কেন্দ্র করে মৃত রুস্তুম আলীর ছেলে আমানুলের (২০)বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়াগেছে।অভিযোগে জানাগেছে গত বুধবার সকালবেলা কেরামবোর্ড খেলা কেন্দ্র করে ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুলগোড়া নামক স্থানে মো: গাফফার (১৬) ও মো: রাহাদুল (১৬)’র সাথে খেলা নিয়ে কথাকাটাকাটি হয়।স্থানীয়রা দুজনকে স্থান থেকে সরিয়ে দেয় ও ১নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আল-ইমরান এই সম্পর্কে বিবাদ সৃষ্টি না করার জন্য আমানকে সর্তক করে দেয়। তার পরেও বখাটে আমানুল পরের দিন বৃহস্পতিবার সকালে দৈনিক আজকের বিনোদন পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি সাংবাদিক ওলিউল্লাহর ভাই রাহাদকে বেদম মারধর করে। পরে মাকসুদা নামের এক মহিলা রাহাদের ভাই ওলিউল্লাহকে ঘটনাস্থলে ডেকে আনে। ওলিউল্লাহ জানতে চাইলে আমান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ও হুমকি দেয়। প্রসঙ্গতঃ কিছুদিন পূর্বেও সন্ত্রাসী আমান ইলুহারের কামাল (৪৫) নামের এক ব্যক্তিকেও মারধর করে। তার স্ত্রী মাকসুদা (৩৭) বাঁধাপ্রদান করলে তাকেও মারধর করা হয়। পরে ইউপি সদস্য আবুল কালাম বিষয়টি মিমাংসা করে আমানকে সতর্ক করে দেন। কিন্তু তা স্বত্ত্বেও আমানের কোন পরিবর্তন আসে নাই। তার জন্য এলাকার মানুষ দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ছে বলে সাংবাদিক ওলিউল্লাহ জানান। এছাড়াও কিছুদিন পূর্বে সরোয়ার (৪০) নামের এক প্রতিবন্ধিকেও ওই আমান মারধর করে। এমনকি আমানের মা এলাচী বেগমও ওর হাত থেকে রক্ষা পায় না বলে জানা গেছে। সন্ত্রাসী আমান মাদক সেবন ও বিক্রি করে। এলাকায় যুবসমাজকে মাদকাসক্ত করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে সাংবাদিক ওলিউল্লাহ অভিযোগ করেন। তিনি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমানের এহেন কর্মকার্ন্ডে শাস্তির দাবী জানান।এ ব্যাপারে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net