, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
পাঁচ দফা দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

পাঁচ দফা দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

dynamic-sidebar

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংষ্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনাসহ ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বরিশাল বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩ য় বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ রিজভী, একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফেরদৌস হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আল আমিন এবং অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা ভিত্তিক নিয়োগ, কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটা সুবিধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net