, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা- শিল্পমন্ত্রী

উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা- শিল্পমন্ত্রী

dynamic-sidebar

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমরা ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের প্রতিফলন দেখে বিশ্ববাসী বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমাদের দেশ ভারতসহ বিভিন্ন দেশের চেয়ে দারিদ্র্যবিমোচনে অগ্রগতি লাভ করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি (শেখ হাসিনা) যখন ক্ষমতা গ্রহণ করেন তখন শিক্ষার হার ছিল ৪০ ভাগ, এখন তা ৭১ ভাগে উন্নীত হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net