সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৯

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
বরিশালে ডাল ক্ষেতে গরু বাঁধতে বাধা, শিক্ষিকার ওপর হামলা

বরিশালে ডাল ক্ষেতে গরু বাঁধতে বাধা, শিক্ষিকার ওপর হামলা

dynamic-sidebar

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে খেসারির ডাল ক্ষেতে গরু বাঁধতে বাধা দেয়ায় বখাটে মোতালেব সরদার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষিকা জুনিয়া আক্তারের ওপর হামলা চালিয়েছে।

শিক্ষিকার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলেও বখাটেদের ভয়ে কেউ তাকে উদ্ধার করতে সাহস পায়নি। পরে তার স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করেন। আহত জুনিয়া আক্তার চরভেদুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরমালিয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানায়, মোতালেব সরদার শনিবার বিকেলে জাকির হোসেনের খেসারির ক্ষেতে গরু বেঁধে রাখে। এতে জাকিরের খেসারি নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে জাকিরের স্ত্রী শিক্ষিকা জুনিয়া প্রতিবাদ করে।

এতে ক্ষিপ্ত হয়ে মোতালেব, তার ভাই আক্তার সরদার, বাদল সরদার, আরমান সরদার, রেহানা বেগমসহ ৭/৮ জন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাকিরের বাড়িতে ঢুকে জুনিয়াকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে মৃতভেবে ফেলে যায়। এ ঘটনায় বিএম জাকির হোসেন বাদী হয়ে মোতালেব সরদারসহ ৫ জনকে আসামি করে মামলা করেছেন।

বিয়ষটি নিশ্চিত করে মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net