, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
আজ বঙ্গবন্ধু উদ্যানে ৫ দিন ব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বঙ্গবন্ধু উদ্যানে ৫ দিন ব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

dynamic-sidebar

বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে ৫ দিন ব্যাপী ৪৭তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা-২০১৮ উপলক্ষে আজ সন্ধা সাড়ে ৬টায় সার্কিট মিলনায়তন সভা কক্ষে এক সঙবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও ৪৭তম শীতকালীন জাতীয় ক্রীয়া প্রতিযোগীতা সাংগঠনিক কমিটি সভাপতি প্রফেসর মু.জিয়াউল হক এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান।
তিনি বলেন এবারের ৪৭তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা ৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
অঞ্চলগুলো হচ্ছে ক গ্র“পে রয়েছে চট্রগ্রাম,সিলেট ও কুমিল্লা বকুল অঞ্চল।(খ) গ্র“পে খুলনা ও বরিশাল গোলাপ অঞ্চল। (গ) গ্র“পে ঢাকা ও ময়মনসিংহ পদ্ম অঞ্চ। (ঘ) গ্র“পে রয়েছে রাজশাহী ও রংপুর চাঁপা অঞ্চল।
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্ষ্যাবস্থপনায় ২য় বারের মত বরিশালে শীতকালীন ক্রীয়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
অ্যাথলেটিকস্ (ছাত্র-ছাত্রী) ৩৫টি ইভেন্টে প্রতিযোগীতা হবে এতে ২শত,ছাত্র ও ১শত ৪৪জর ছাত্রী প্রতিযোগীতায় অংশ নিচ্ছে।
অ্যাথলেটিকস্, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সহ ৭টি বিষয়ের খেলায় ৮শত ৮জন ক্রীড়া শিক্ষার্থী অংশ গ্রহন করছেন।
এদের মধ্যে রয়েছে ৪শত ৬৪ জন ছাত্র ও ৩ শত ৪৪ জন ছাত্রী।
এছাড়াও থাকবে ৪ অঞ্চলের ৫২ জন টিম লীডার সহ ৪ অঞ্চল থেকে ৪ জন কন্টনজেন্ট লীডার।
এসময় সংবাদ সম্মেলনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আজ বুধবার (২১ই মার্চ) বঙ্গবন্ধু উদ্যানে ৪৭ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করবেন বাংলাদে সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া আরো থাকবেন শিক্ষা প্রতি মন্ত্রী কাজী কেরামত আলী,বরিশাল সদর সংসদ জেবুন্নেসা আফরোজ, বরিশাল (২) আসন সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোঃ আলমগীর।
বিশেষ অতিথি হিসাবে থাকবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিমনার এস এম রুহুল আমিন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net