শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১০

শিরোনাম :
নাজিরপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

নাজিরপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

dynamic-sidebar

পিরোজপুরের নাজিরপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মো. ছাহাবা ফকির (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষক উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুনিরাবাদ গ্রামের তৈয়ব আলীর পুত্র। ধর্ষক গত ৫-৬ মাস আগে থেকে ওই স্কুল ছাত্রীর সাথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ধর্ষক ওই ছাত্রীর বাড়িতে যায়। ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোড় করে ধর্ষন করতে শুরু করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেন। এ অভিযোগে ওই দিন রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ধর্ষক ছাহাবা ফকির কে গ্রেফতার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net