শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৫

বরিশাল বিভাগীয় ক্রিকেট লীগে রাকিবের কৃতিত্ব

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল ১ম বিভাগ ক্রীকেট লীগে আলেকান্দা বয়েস ক্লাবের মো. রাকিব ৪ ইউকেট ও ব্যাটে ৪৪ রান করে দলের বিজয় নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ৭ জুন বরিশালে আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ভুট্টো স্মৃতি পাঠাগার নির্ধারিত ৪০ ওভারের মধ্যে ৩৭ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪১ রান তোলতে সক্ষম হয়। এসময় রাকিব দলের পক্ষে বোলিং করে ৮ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয়। জবাবে উত্তর আলেকান্দা বয়েজের পক্ষে ওপেনিং জুটি রাকিব ও সজল যথাক্রমে ৫৯ বলে ৪৪ রান ও ৯৩ বলে সজল ৫৪ রান করে দলের বিজয় নিশ্চিত করে। এই খেলায় উত্তর আলেকান্দা বয়েজ ৮ উইকেটে জয়লাভ করে।
খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন মো. মিজান ও মো. মঈন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেসিক ক্রিকেট একাডেমির কোচ আল মাহমুদ সুজন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net