, ,

শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বাংলার গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাওয়া হাড়ি ভাংগা খেলা অনুষ্ঠিত

বাংলার গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাওয়া হাড়ি ভাংগা খেলা অনুষ্ঠিত

dynamic-sidebar

প্রান্তিক জনগোষ্ঠীর চিত্ত বিনোদন ও মাদক বিরোধী গণসচেতনা সৃষ্টির লক্ষে আবহমান বাংলার গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাওয়া হাড়ি ভাংগা ও জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্ট সোমবার রাত সাড়ে এগারোটায় জেলার গৌরনদী উপজেলার প্রত্যন্ত শরিফাবাদ ও হাপানিয়া গ্রামের প্রবীন, প্রতিবন্ধী ও যুব সমাজের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে।
হাপানিয়া-শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক লোকমান আকন, বিআরডিবি কর্মকর্তা আব্দুর রহিম হাওলাদার। সাবেক শিক্ষক দাদন আলী মিয়ার সভাপতিত্বে খেলা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক সালাউদ্দিন হাওলাদার, যুবলীগ নেতা নুরুল আমীন আকন, সাইদুর রহমান, ইউপি সদস্য হাসান আল মামুন, প্রবাসী কায়সার আলী। শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net