বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮

শিরোনাম :
রাজাপুরে বসতঘরের জুয়ার আসর থেকে আটক ৬

রাজাপুরে বসতঘরের জুয়ার আসর থেকে আটক ৬

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরের পূর্ব ইন্দ্রপাশা গ্রামের একটি বসতঘরের জুয়ার আসর থেকে গৃহকর্তা সোনা মিয়া হাওলাদারসহ ৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে অভিযান পরিচালনার নেতৃত্বদানকারী রাজাপুর থানার এসআই মোঃ ফিরোজ আলম বাদি হয়ে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হল-পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মৃত নেছার উদ্দিন হাওলাদার ছেলে গৃহকর্তা সোনা মিয়া হাওলাদার (৪৫), পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে তৈয়ব হাওলাদার (৩২), মৃত মানিক হাওলাদারের ছেলে আঃ ছালাম (২২), মৃত আমজাদ হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪৮), মৃত হোছেন আলী খানের ছেলে বাবু খান (৩০) ও মৃত হযরত আলী হাওলাদারের ছেলে মজনু হাওলাদার (৩৮)। রাজাপুর থানার ওসি শামসুল আরেছিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইন্দ্রপাশা গ্রামের সোনা মিয়া হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তাস খেলা অবস্থায় আসর থেকে গৃহকর্তাসহ ৬ জনকে আটক করে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। আসর থেকে জুয়া খেলার ৫২টি তাস ও ১২শ ৫ টাকা উদ্ধার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net