শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৪

শিরোনাম :
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে নগদ অর্থ জরিমানা

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে নগদ অর্থ জরিমানা

dynamic-sidebar

নগরীর বিভিন্ন কসমেটিক্স প্রসাধনী প্রতিষ্ঠানে বিক্রিত প্রসাধনী সামগ্রীতে নির্ধারিত মূল্য সঠিকভাবে না থাকা ও নগরীর রোজ গার্ডেন রেস্তোরায় স্বাস্থ্য সম্মত খাবার তৈরী না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত তিনটি প্রতিষ্ঠান থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
রবিবার দুপুরে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী বিভাগে যৌথভাবে নগরীতে অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ শোয়েবুর রহমান, সুমি রানী মিত্র ও বিসিসি’র স্যানেটারী ইন্সেপেক্টর রাসেল সিকদার এপিবিএন’র একদল সদস্য নিয়ে অভিযানে নামেন। সূত্রমতে, ভ্রাম্যমান আদালত নগরীর বগুড়ারোডের মুন ডিপার্টমেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন মালামালের দামে ক্রটি থাকার অভিযোগে তিন হাজার টাকা, সদররোডের অভিজাত রেস্তোরা রোজ গার্ডেনে স্বাস্থ্য-সম্মত খাবার তৈরী না করার অপরাধে বিশ হাজার টাকা ও ডাঃ সোবাহান কমপ্লেক্সে মার্কেটের গ্রীণ ফ্যাশনের দোকানে বিভিন্ন বিদেশী প্রসাধনী মালামালের দাম একাধিক লেখা থাকার অপরাধে আট হাজার টাকা জরিমানা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net