শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২০

নগরের সৌন্দয্যতা ফেরাতে ব্যাস্ত ট্রাফিক পুলিশ

নগরের সৌন্দয্যতা ফেরাতে ব্যাস্ত ট্রাফিক পুলিশ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরের বিভিন্ন সড়কে যান-বাহন চলাচলে নিয়ম শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রন রাখার পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে স্থাপন করা রোড ডিভাইডার গুলোর রড ও ডিভাইডার এলো মেলো হয়ে পড়ায় সেগুলোকে শহরের সড়কগুলোকে সঠিক নিয়ম ভাবে স্থাপন করার কাজে দিনভর ব্যাস্থতা সময় পার করলেন বরিশাল ট্রাফিক বিভাগ।

আজ শুক্রবার শহরের সড়কগুলোতে যান-বাহনের চলাচলের চাপ কম থাকার সুযোগেই নগরের মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বিভিন্ন সড়কের রোড ডিভাইডারগুলো এলোমেলো হয়ে পড়া সহ সিমারেখা নিয়ন্ত্রন রাখার রডগুলো বেকা তেরা হয়ে যাওয়ার কারনে একদিকে যেমন সৌন্দয্য নস্ট হচ্ছে অন্যদিকে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। বরিশাল মেট্রো ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সেপেক্টর প্রশাসন সামসুল আলমের তত্বাবধায়নে নগরের জেলগেট সড়ক থেকে শুরু করে নগরের কাকলির মোড় পর্যন্ত সড়কের ডিভাইডারের কাজগুলো সম্পূর্ন করা হয়।

এসময় ট্রাফিক ইন্সেপেক্টর প্রশাসন সামসুল আলমের সাথে আরো ছিলেন ট্রাফিক ইন্সেপেক্টর আঃ রহিম। এব্যাপারে ট্রাফিক ইন্সেপেক্টর প্রশাসন সামসুল আলম বলেন, প্রর্যায়েক্রমে নগরের সকল সড়কের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়মের আওতায় আনা হবে। উল্লেখ্য বরিশাল নগরের অধিকাংশ যানবাহনের চালকরা ট্রাফিক রোড সিগন্যাল সম্পর্কে তেমন কোন ধারনা না থাকার প্রায় সময় বেপরোয়াভাবে গাড়ী চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে তারা। তিনি সকল যানবাহনের চালকদের উর্দেশ্যে বলেন ট্রাফিক বিভাগের নিয়ম মেনে চলার জন্য সকল চালক ভাইদের প্রতি আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net