শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৬

বরিশালে নির্বাচনী আচরণবিধি লংঘণ ॥ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সুমাকে শোকজ

বরিশালে নির্বাচনী আচরণবিধি লংঘণ ॥ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সুমাকে শোকজ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একাধিক কাউন্সিলর প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘণ করার ঘটনা ঘটে চলছে। অবশ্য অভিযোগের প্রেক্ষিতে এবার ২২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাবিনা ইয়াসমিন সুমার উঠান বৈঠকে অভিযান চালিয়ে চেয়ার টেবিল নিয়ে গেছে নির্বাচন কমিশন কর্মকর্তারা। গতকাল বিকাল সাড়ে ৫টায় উঠান বৈঠকের খবর পেয়ে ওয়ার্ডের মদিনা মসজিদ নামক স্থানে এ অভিযান চালান রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘন করে গত কয়েকদিন ধরেই জনসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছিলেন। যার ধারাবাহিকতায় গতকাল বিকেলে ২২নং ওয়ার্ডের মদিনা মসজিদ এলাকায় উঠান বৈঠক করেন তিনি। এ সময় নির্বাচণ কমিশন অফিসে অভিযোগ জানালে তাৎক্ষণিক অভিযানে যান রিটার্নিং অফিসার মিজানুর রহমান। তার উপস্থিতিতে উঠান বৈঠক ভঙ্গ হয়ে যায়। এ সময় সেখান থেকে বেশ কিছু চেয়ার জব্দ করেন তারা। এ ব্যাপারে রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, যেহেতু ১০ তারিখের পূর্বে উঠান বৈঠক নির্বাচনী আচরণবিধি লংঘনের আওতায় পড়ে তাই সেখানে অভিযান চালানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীকে শোকজ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net