বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১১

শিরোনাম :
বরিশালে ভাইয়ের স্ত্রীর কবর দখল করে ঘর নির্মানের পায়তারা

বরিশালে ভাইয়ের স্ত্রীর কবর দখল করে ঘর নির্মানের পায়তারা

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের শ্রীমন্তর রায় গ্রামের মৃত্যু শরিফ আলী কাজীর দুই পূত্র রশিদ কাজী ও হক কাজীর মধ্যে বাড়ীর জমিতে ঘর নির্মান করা নিয়ে দন্ধ চলে আসছে। ছোট ভাই হক কাজী বড় ভাই রশিদ কাজীর প্রথম স্ত্রীর কবর দখল করে ঘর নির্মানের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ওই এলাকা ঘুরে ভুক্তভোগী ও এলাকাবাসীর দেয়া বর্ননায় জানাগেছে, ২৫ বছর পূর্বে বসতবাড়ী সমান ভাগ করে দুই ভাই বসবাস করে আসছে। সাম্প্রতিক ছোট ভাই হক কাজী ও তার দু’ছেলে আনেয়ার ,সরোয়ারকে নিয়ে রশিদ কাজীর ভোগ দখলীয় জমি ও কবর দখল নিয়ে ঘর নির্মানের পায়তারা করছে। অসহায় পরিবারটি হক কাজী ও তার দু’ছেলে আনোয়ার ,সরোয়ারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট হয়ে পড়েছে। রশিদ কাজী জানায়, আমার এক মাত্র ছেলে মনির কাজী ২০০৫ সালে ঢাকায় বসে হঠাৎ করে মৃত্যুর খবর জানায় হক কাজীর বড় ছেলে দেলোয়ার। মৃত্যুর খবর পেয়ে ঢাকায় ছুটে জায় রশিদ কাজী। সেসময় দেলোয়ার তাকে বলে আমি মনিরকে ঢাকায় একটি গ্রহস্থানে দাফন করেছি। মনিরের অই রহস্য জনক মৃত্যু ও পরিবারের অগচরে দাফনের বিষয়টি আজো তারা বুুঝে উঠতে পারেনি। ভূক্তভোগী পরিবারটির ধারনা মনিরকে হত্যা করে গুম করা হয়েছে। এমত অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে পরিবারটি। এ ঘটনায় হক কাজী বলেন,আমি আমার বাবার সম্পত্তি সমান ভাগ দাবি করেছি। আমার অন্যায় হলে শাস্তি মাথা পেতে নেব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net