শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩

কারামুক্ত সাংবাদিক জহিরকে বরিশালে সংবর্ধনা

কারামুক্ত সাংবাদিক জহিরকে বরিশালে সংবর্ধনা

dynamic-sidebar

দীর্ঘ এক মাস কারা ভোগের পর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত, প্রথম সকাল পত্রিকার উজিরপুর প্রতিনিধি মো. জহির খান গতকাল মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।

এসময় বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম ও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চুসহ উজিরপুরে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার রোষানলের শিকার হয়ে একটি মামলায় আসামী হিসাবে গ্রেফতার হয়েছিল।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net