বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১১

শিরোনাম :
কাউনিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কাউনিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

dynamic-sidebar

বরিশাল শহরের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাওরাত হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে তাকে ওই থানাধীন ৭ নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাওরাত হোসেন ওই এলাকার নয়া ভুইয়ার ছেলে।
বরিশাল র‌্যাব সদর দপ্তর জানিয়েছে- মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাওরাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net