শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৪

শিরোনাম :
পিরোজপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

র‌্যাব- এর পৃর্থক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার পৌনে ৫টায় ভান্ডারিয়া থানার নৈকাঠী এলাকার লিটন খানের বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর থেকে সিফাতুর রহমান মিশাত (২১) কে ৯২ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

ভান্ডারিয়ার বোথলা এলাকার মৃত মাকসুদুর রহমান টুটুলের ছেলে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার ১০ জুলাই রাত সাড়ে ৮ টায় রাজাপুরের পুটিয়াখালী এলাকার সুলতান গাজীকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সুলতান গাজী মধ্য পুটিয়াখালী এলাকার মৃত নুরুজ্জামান গাজীর ছেলে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net