শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৪

বরিশালে ১০নং ওয়ার্ডে নির্বাচন যেন রণক্ষেত্র : ৩ জনকে পিটিয়ে আহত

বরিশালে ১০নং ওয়ার্ডে নির্বাচন যেন রণক্ষেত্র : ৩ জনকে পিটিয়ে আহত

dynamic-sidebar

ইমরান হোসেন।। আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ফের সন্ত্রাসী রূপে অবতীর্ন হয়েছেন ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল বাহিনীর সদস্যরা। নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে বেপরোয়া কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এই কাউন্সিলর প্রার্থী সামর্থকরা।

স্থানীয়রা সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় জয়নাল বাহিনীর সামর্থদের হামলায় ৩ জন আহত হয়েছে বলে জানাযায়। আহতরা হলেন,পশিয়া বেগম (৩০) তার স্বামী দুলাল (৩৫) ও সুরমা বেগম (৪৮) । আহত সূত্রে জানা যায়,

বিসিসি নির্বাচনে ১০নং ওর্যাডে কাউন্সিলর প্রার্থী জয়নালের প্রতিদন্ধী হিসাবে নিবার্চন করছেন এটিএম শহিদুল্লাহ কবির। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় সময় জয়নাল বাহিনীর ক্যাডার সিরাজ,কাওছার,ঝুমুর,আছমা, রফিকসহ ১৫/২০ সন্ত্রাসী মিলে আমাদের মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিমে ভর্তি।

আহতরা আরো বলেন,আমরা জয়নাল কাউন্সিলরের ঘুড়ি মার্কার নিবার্চন করি না। আমরা শহিদুল্লাহ কবিরের ঠেলাগাড়ি ও সাদিক ভাইর নৌকা মার্কার নির্বাচনীয় প্রচারনা করি। তাই সেই শত্রুতার জের ধরে আমাদের মারধর সহ হত্যা করার হুমকি দিয়ে আসছে । তবে এ বিষয় কোতয়ালী মডেল থানা ৫ জনেক আসামী ও ২০জন অজ্ঞাতনামা করে ২টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

এদিকে অনুসন্ধানে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। ওই কলোনীর স্থানীয় বাসিন্দা (ছদ্দনাম) কমল জানায়, সাদিক ভাইর নৌকা মার্কার সাইনবোড ব্যবহার করে ধানেরশীষ মার্কায় ভোট চায় বিএনপির কর্মী কতিপয় ব্যক্তি। তাদের কাজ এলাকায় সাধারন মানুষদের স্বরলতার সুযোগ নিয়ে প্রতিদিন গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি গিয়ে ভুল বুঝিয়ে ভোটব্যাংক করা। তবে এ বিষয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে আহতর পরিবার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net