বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৬

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
যতই গ্রেফতার আতঙ্ক সৃষ্টি করুক নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত আছি : সরোয়ার

যতই গ্রেফতার আতঙ্ক সৃষ্টি করুক নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত আছি : সরোয়ার

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল সিটি নির্বাচনের সময়ে কাছে যত এগিয়ে আসছে ততই যেন মাঠ সরগরম হয়ে উঠছে চলছে প্রধান দুটি দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে করছে পাল্টাপাল্টি অভিযোগ।

আজ রবিবার সকাল ১১টায় নগরীর ফরেস্টার বাড়ি পুল এলাকা থেকে গনসংযোগ শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার গনমাধ্যমকে বলেন সরকার যতই গ্রেফতার আতঙ্ক সৃষ্টি করুক আমরা নির্বাচনের শেষ পর্যন্ত আছি থাকব।

উচ্চ আদালত থেকে বলা হয়েছে নির্বাচন কালীন সময়ে কোন গ্রেফতার করা যাবে না কিন্তু প্রশাসন তা মানছেনা।
তারা ইতিমধ্যে আমাদের সমর্থনকারী জামায়াতের মহানগর সেক্রেটারী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে নির্বাচনী আইন লঙ্ঘন করে ভোটের মাঠে আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি আরো বলেন প্রশাসনের উপর সরকারের হস্তক্ষেপ থাকার কারনেই আমরা সেনা বাহিনী দাবী করেছি।
এছাড়া সরোয়ার আরো বলেন ইভিএম প্রদ্ধতি সকলের জানা নেই বলে এর বাতিলের দাবী জানাই।
আমরা চাই বরিশালে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার দাবী করছি

সেই সাথে আমরা আশা করব প্রশাসন ভোটের মাঠে নিরপক্ষ দায়ীত্ব পালন সহ মাঠে কঠোর ভূমিকা রাখবে।
সরকার সিটি নির্বাচনে কিছু করার চেষ্ঠা করলে যার প্রভাব জাতীয় নির্বাচনে গিয়ে পড়বে।
পরে তিনি ফরেস্টার বাড়ি সড়ক হয়ে কালুশাহ্ সড়ক সহ বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ করেন।
এসময় তার সাখে ছিলেন চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম পান্না,বরিশাল মহানগর যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন,মহানগর যুবদল সভাপতি এ্যাড. আকতারুজ্জামান শামীম, মহানগর সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আলি হায়দার বাবুল, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন সহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net