ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে চোর সন্দেহে দিনমজুর সেলিম খান (৩০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সেলিম খান ঝালকাঠি জেলার নলছিটি থানার ৮ নং ওয়ার্ডের ভাঙ্গা দেউলা গ্রামের দিনমজুর আরসেদ আলি খান’র ছেলে। হামলার ঘটনা ২৩ জুলাই মধ্য রাত আনুমানিক আড়াইটার দিকে জেলার নলছিটি উপজেলার ভাঙ্গা ডেউলা গ্রামে ঘটে।
নিহত সেলিমের মা জানান, ২৩ জুলাই রাজধানী ঢাকা থেকে মাগরিবের পর নিজ বাড়ি ভাঙ্গা দেউলা গ্রামে আসে সেলিম। এছাড়া তিনি আর বিস্তারিত না বলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং অচেতন হয়ে পড়েন।
স্থানীয় জানান, রাতে নিহত সেলিম পার্শ্ববর্তী মৃত কাদের খান’র ছেলে হোসেনের ঘরের বারান্দায় তার ঘুমে থাকা মেয়েদের খাটের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল, সেলিমকে দাড়ানো দেখতে পেয়ে মেয়েরা চিৎকার দেয় তখন চোর ভেবে হোসেন লাঠি নিয়ে এসে সেলিমকে ধাওয়া দেয় তখন সেলিম একটি দাও হাতে নিলে তখন হোসেন লাঠি দিয়ে আঘাত করে সেলিমকে সেই আঘাত মাথার উপরি অংশে লেগে মারাত্মক জখম হয় সেলিম পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত ও ইন্স. তদন্ত হালিম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে নিহতের মৃতদেহ ময়না তদন্ত শেষে মৃতদেহ শোকার্ত পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহতের মা জানিয়েছেন তার ছেলের হত্যাকান্ডের ঘটনায় হোসেন ও তার ভাই রিপন এবং হোসেনের স্ত্রী বৃষ্টি ঘটনার সাথে সরাসরি জড়িত তাই তাদের ফাঁসি দাবী করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply