শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬

বরিশাল নির্বাচনে জড়িত সংশ্লিষ্টদের কারো কাছে নতি স্বীকার করা চলবে না -নির্বাচন কমিশনার

বরিশাল নির্বাচনে জড়িত সংশ্লিষ্টদের কারো কাছে নতি স্বীকার করা চলবে না -নির্বাচন কমিশনার

dynamic-sidebar

শামীম আহমেদ॥ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন,বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কাজে জড়িত সংশ্লিষ্টদের কারে কাছে মাথা নতি স্বীকার করা চলবে না।
আমার এ নির্দেশ দেয়া সত্বেও কেহ যদি কাজে গাফলতির প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ১৯৯২ সালের নির্বাচনী বিধি বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সৌজন্য বক্তব্য কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি শফিকুল ইসলাম(পিপিএম বিপিএম),বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল র‌্যাব (৮)এর সিইও অতিরিক্ত ডি.আই.জি আতিকা ইসলাম.বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ বরিশালে কর্মরত সরকারী সকল প্রর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার আরো বলেন, বরিশালের এবারের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশী থাকায় নির্বাচন পর্যবেক্ষনের জন আমি অবস্থান করব।
তাই প্রশাসনের সদস্যরা যে যেখানেই দায়ীত্ব পালন করবেন তা সঠিকভাবে পালন করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net