, ,

শিরোনাম :
নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দাড়িওয়ালা ছেলেদের প্রেমেই কেন মেয়েরা বেশি পড়ে?

দাড়িওয়ালা ছেলেদের প্রেমেই কেন মেয়েরা বেশি পড়ে?

dynamic-sidebar

লাইফ স্টাইল ।। ছেলেদের সৌন্দর্যের অনেক বিষয়ের মধ্যে দাড়ি একটি। দাড়ি ছেলেদের অতি মাত্রাই আকর্ষণীয় করে তোলে। পুরুষালী বৈশিষ্ট্যকে প্রকাশ করে এই দাড়ি। কাউকে ভালোবাসার জন্য খুব বড় কোনো কারণের প্রয়োজন হয় না সব সময়। একেক জনের হিসাব একেক রকমের। অনেক ছেলে যেমন মেয়েদের রূপেই হুট করে মজে যায়, তেমনটা মেয়েদের ক্ষেত্রেও ঘটতে পারে। আর মজার বিষয়, ছেলেদের দাড়ি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। চকচকে কামানো নয়, বরং গালে ফুটে থাকা সুস্পষ্ট দাড়িওয়ালা কোনো ছেলের দিকেই টান অনুভব করে মেয়েরা। এমন ছেলেরা কেন মেয়েদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকে
আসুন জেনে নেই পুরুষের দাড়ি কেন নারীদের নজর কাড়ে।

গবেষণায়
কিছু গবেষণায় দেখা গেছে যে, ছোটবেলা থেকে অনেক নারী তার বাবা বা দাদা-নানার দাড়ি দেখে অভ্যস্ত হয়। আর প্রিয়জনের মুখের সেই সৌন্দর্যটা তারা অন্য পুরুষের মাঝেও খুঁজে বেড়ায়। তাদের ধারণা দাড়ির কারণে যেমন বাবা-দাদাকে সুন্দর লাগে তেমনি দাড়ি অন্য পুরুষকে ব্যক্তিত্বসম্পন্ন ও আকর্ষণীয় করে।

পুরুষালি বৈশিষ্ট্য
দাড়ির কারণে চেহারার ওপর আলাদা একটা রেখা দেখা যায়, যা পুরুষদের পুরুষালি বৈশিষ্ট্যকে প্রকাশ করে এটি নারীদের কাছে খুবই আকর্ষণীয়।এই আকর্ষণ বোধ থেকে নারীরা অবচেতন মনে পুরুষের প্রেমে পড়ে।

পরিণত মানুষ
দাড়ির কারণে একজন পুরুষকে অনেক বেশি পরিণত মনে হয়। আর নারীরা সাধারণত পরিণত পুরুষদের সঙ্গে সম্পর্ক জড়াতে পছন্দ করে। তারা নিজেকে তার কাছে নিরাপদ ও অনেক শক্তিশালী মনে করে।

দায়িত্বশীল ও সাহসী মানুষ
দাড়িওয়ালা পুরুষদের অনেক বেশি দায়িত্বশীল ও সাহসী মনে করেন নারীরা। তাদের কাছে থাকতে তারা নিরাপদ বোধ করে। এছাড়া তারা অনেক সাহসী হয়ে থাকে।

আকর্ষণ অনুভব
দাড়িওয়ালা পুরুষদের দেখলে অনেক বেশি আকর্ষণ অনুভব করে নারীরা। কারণ দাড়ি ছাড়া পুরোপুরি শেভ করা পুরুষদের তারা মনে করেন এরা শিশুতোষ! আর দাড়িওয়ালা পুরুষদের দেখতে পরিণত মনে হয়,তাদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে নারীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net