শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৫

শিরোনাম :
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
বরিশাল নগরীতে খাস জমিতে ঘর নির্মাণ : ২ জনের কারাদণ্ড

বরিশাল নগরীতে খাস জমিতে ঘর নির্মাণ : ২ জনের কারাদণ্ড

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাস জমিতে অনিরাপদভাবে দোতলা ঘর নির্মাণ করায় দুইজনকে কারাদণ্ড ও এক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের আমানতগঞ্জ পুরাতন কয়লাঘাট ও চরমোনাই ট্রলারঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে চর বদনা মৌজার সরকারি খাস জমিতে কোনো ধরনের কলাম ছাড়াই দোতলা ভবন নির্মাণ করেছেন তারা।

পরে দণ্ডবিধি ১৮৬০ ধারা অনুযায়ী মৃত সামসুল হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগমকে ২০০ টাকা জরিমানা, পুত্র আব্বাস হাওলাদারকে ৭ দিন ও আক্কাস হাওলাদারকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়াও অভিযুক্তরা আগামী ১৫ দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করবে বলে অঙ্গীকার করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net