, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
বরিশালে আবাসিক হোটেল থেকে মাদকসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

বরিশালে আবাসিক হোটেল থেকে মাদকসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ। এ সময় হোটেল কক্ষে তল্লাশি চালিয়ে মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকালে শহরের বিউটি রোডের এ আল ফারুক নামে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরে সাইফুল ইসলাম মামুন নিজেকে কাজিরহাট থানা প্রেসক্লাব সভাপতি বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে- বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীরের সাথে রাতে হোটেলের একটি কক্ষে রাত যাপন করে সাইফুল ইসলাম মামুন। সকালে ওই পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার পরে ঘুমিয়ে থাকা সাইফুল ইসলামকে স্টাফরা ডাকতে গেলে তিনি বেসামাল আচরণ করেন। এমনকি নিজেকে দৈনিক আজকের বার্তা পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েও হোটেল স্টাফদের মারধর করেন।

তখন ওই পত্রিকার সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন ছুটে গিয়ে জানান সাইফুল ইসলাম মামুন তাদের পত্রিকার সাংবাদিক নন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানিয়েছেন- হোটেল কক্ষে গন্ডগোলের খবর পেয়ে সাইফুল ইসলাম মামুন বেসামাল অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে হোটেল কক্ষে তল্লাশি করে বিদেশি মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net