, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ
শাওমি মোবাইল বিস্ফোরণে কলেজছাত্রের মৃত্যু

শাওমি মোবাইল বিস্ফোরণে কলেজছাত্রের মৃত্যু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// শাওমি মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের নানা আবদুর রাজ্জাক। নিহত মজুমদার স্বপ্নীল ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের নানা আবদুর রাজ্জাক জানান, বাবা সুমন মজুমদারকে নিতে স্বপ্নীল ফেনী শহর তলীর চাড়ীপুর এলাকার আমিন মিয়ার বাড়িতে আসে। শনিবার বিকেলে নানার বাড়িতে শাওমি কোম্পানির একটি মোবাইল হ্যান্ডসেট চার্জ দিয়ে ঘুমাতে যায়। এ সময় ঘরের লাইট বন্ধ করতে অন্য একটি সুইচ চাপ দিলে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ধরে স্বপ্নীল মজুমদারের শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিকে ফেনী ফায়ার স্টেশনের ইনচার্জ কবির আহম্মদ জানান, আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল হ্যান্ড সেট শাওমি ক্ষত বিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল বিস্ফোরণেই স্বপ্নীল দগ্ধ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net