সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬

শিরোনাম :
যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত

জাতীয় বই উৎসবের তারিখ পেছাচ্ছে

dynamic-sidebar

নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে বিনামূল্যের বই পৌঁছালেও পহেলা জানুয়ারিতে হচ্ছে না জাতীয় পাঠ্যপুস্তক উৎসব। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের কারণে বই বিতরণ উৎসব পিছিয়ে যাচ্ছে। কবে হবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তবে দুই বা তিন দিন পরে পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে পহেলা জানুয়ারিতে পাঠ্যপুস্তক উৎসব পালন করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচনের পরেরদিন দেশের সব বিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। তাই পহেলা জানুয়ারিতে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালন করা কঠিন হতে পারে।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। রোববার পর্যন্ত সারাদেশে ৯৫ শতাংশ বই পৌঁছে গেছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে সারাদেশে শতভাগ বিনামূল্যের বই পৌঁছে যাবে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) জাবেদ আহমেদের কাছে জানতে চাইলে জাগো নিউজকে তিনি বলেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা বিবেচনা করে পাঠ্যবই বিতরণের দিনক্ষণ ঠিক করা হবে।। দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পরে কোনো মন্ত্রী থাকবে না, কে উদ্বোধন করবেন-এটি নিয়েও সিদ্ধান্তের বিষয় রয়েছে। তাই নির্ধারিত সময়ে না হলেও দুই বা তিনদিন পর জাতীয় পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০১৯ শিক্ষাবর্ষে সারাদেশের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করা হবে। তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট বইয়ের সংখ্যা ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net