বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
চাদপুরা ইউপি চেয়ারম্যান-মেম্বারকে আত্মসমর্পণের নির্দেশ

চাদপুরা ইউপি চেয়ারম্যান-মেম্বারকে আত্মসমর্পণের নির্দেশ

dynamic-sidebar

গরিবের চাল আত্মসাতের মামলায় বরিশালের সদর উপজেলার চাদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান ও মেম্বার মো. জাহাঙ্গীর হোসেন খানকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বার সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

চেয়ারম্যান ও মেম্বারের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান। রাষ্ট্রপক্ষে ডেপুটি ছিলেন অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন একেএম ফারহান।

ঘটনার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৫-২০১৬ অর্থবছরে বরিশাল সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান ও মেম্বার মো. জাহাঙ্গীর হোসেন ভিজিডি কার্ডধারী ২৫১ জনের মধ্যে এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা মূল্যমানের ৫ মেট্রিক টন চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গত ২৭ নভেম্বর বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় মামলা করে দুদক। এ মামলায় দুইজন হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net