রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫

শিরোনাম :
কলাপাড়ায় গৃহবধূ রুনা ও ফাতেমা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কলাপাড়ায় গৃহবধূ রুনা ও ফাতেমা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় খাদিজা আফরিন রুনা ও তরুনী গৃহবধূ ফাতেমা বেগমের হত্যাকারী ও সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন সামাজিক সংগঠনসহ এলাকাবাসী। বুধবার বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

সচেতন নাগরিক সমাজ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর ও গৌরবোজ্জ্বল-৯৯ এর যৌথ আয়োজনে এ কর্মসূচীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন স্থরের লোকজন অংশগ্রহন করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া নাগরিক উদ্দ্যোগের আহবায়ক নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কাউন্সিলর আল আমিন সরদার, কলাপাড়া মহিলা ক্লাব সভাপতি নমিতা দত্ত, সাধারণ সম্পাদক সুরাইয়া নাসরিন, সামাজিক সংগঠণ গৌরবোজ্জ্বল-৯৯ এর প্রধান সমন্বয়ক শামসুল আরেফীন শাকিল। এসময় বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net