, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
চূড়ান্ত প্রার্থীরা চিঠি পাবেন আজ থেকে : কাদের

চূড়ান্ত প্রার্থীরা চিঠি পাবেন আজ থেকে : কাদের

dynamic-sidebar

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে আজ বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্রের চিঠি দেওয়া হবে, যা আগামীকাল শুক্রবার শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় এ কথা বলেন এ আওয়ামী লীগ নেতা।

ওবায়দুল কাদের জানান, মনোনয়নের চূড়ান্ত চিঠি দেওয়া শুরু হবে, যা শেষ হবে আগামীকাল। আসনের বিষয়ে শরীকদের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে। তাই ‍বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিপুলসংখ্যক প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করা একটা কঠিন চ্যালেঞ্জ। এবারকার নমিনেশনে জরিপ রিপোর্টগুলো মূল ভূমিকা পালন করেছে।’

এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net