, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঝালকাঠিতে ফের জীবা খানের গাড়ি বহরে হামলা ভাংচুর, আহত ১০

dynamic-sidebar

ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় বহরের দুই গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় আহত হয়েছেন ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের সাথির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের বাসায় বিকেলে জীবা আমিনা খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তার গাড়ি বহর যাওয়ার পথে শহরের সাথিরমোড় এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় আহত হন ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী। গাড়ি থেকে নেমে বিএনপি প্রার্থী জীবা আমিনা খান স্থানীয় একটি বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার পর ঝালকাঠি কলেজ মোড়ে জীবা আমিনা খানের প্রধান নির্বাচনী কার্যলয়ে সংবাদ সংম্মেলন করেছে বিএনপি। এসময় ধানের শীষের প্রার্থী জীবা আমিনা খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net