শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪০

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

dynamic-sidebar

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার এলাকায় বাসচাপায় সৈকত গোমেজ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সৈকত বরিশালের আগৈলঝাড়া উপজেলার দানিয়েল গোমেজের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে রাজশাহীগামী পদ্মা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সৈকতকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সৈকতের মৃত্যু হয়।

অপরদিকে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটিকেও উদ্ধার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net