, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
রাঙ্গাবালীতে পুলিশের ট্রলারের সঙ্গে জেলে ট্রলারের সংঘর্ষে কনস্টেবল নিহত

রাঙ্গাবালীতে পুলিশের ট্রলারের সঙ্গে জেলে ট্রলারের সংঘর্ষে কনস্টেবল নিহত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে জেলে ট্রলারের সঙ্গে পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল ফিরোজ খান (কং নম্বর-৯৫১) নিহত হয়েছেন।পুলিশের ট্রলারটি মাদক অভিযান শেষে ফেরার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহত পুলিশ কনস্টেবল ফিরোজ খান বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে বলে জানা গেছে।ওসি বলেন- মাদক অভিযান শেষে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি বড় ট্রলারের সঙ্গে রাঙ্গাবালী থানা পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় পুলিশবাহী ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ট্রলারে থাকা একজন এএসআইসহ দুজন কনস্টেবল নদীতে ঝাঁপিয়ে পড়েন।পরে এএসআই ও একজন কনস্টেবল তীরে এলেও অপর কনস্টেবল ফিরোজকে তখন পাওয়া যায়নি। তিনি অস্ত্র ও গুলিসহ নিখোঁজ ছিলেন।এর পর সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে অস্ত্র ও গুলিসহ কনস্টেবল ফিরোজের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মিলন কৃষ্ণ মিত্র।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net