, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

পটুয়াখালীতে নির্বাচনী বৈঠকে গিয়ে অবরুদ্ধ রনি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করছেন গোলাম মাওলা রনি। তাকে দশমিনা উপজেলায় নলখোলা বন্দরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রার্থী এসএম. শাহজাদা সাজুর সমর্থকরা তাকে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটসহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়রা জানায়, বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনীয় বৈঠকের আয়োজন করে। পরে তা জানতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা তার কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা রনির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আড়াই ঘণ্টা এভাবে অবরুদ্ধ থাকেন গোলাম মাওলা রনি। পরে দুপুর সাড়ে ১২টায় গোলাম মাওলা রনিকে পুলিশ পাহাড়ায় গলাচিপা উলানিয়ার পৌঁছে দেয়।

তবে এ ঘটনার কথা স্বীকার করেননি দশমিনা থানার ওসি রতনকৃষ্ণ চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার এলাকায় এমন কোনও ঘটনা ঘটেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net