সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে আ’লীগের নির্বাচনী অফিসে ‘অগ্নিসংযোগ’

ঝালকাঠিতে আ’লীগের নির্বাচনী অফিসে ‘অগ্নিসংযোগ’

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ ডিসেম্বর) ভোরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্য গৌরিপাশা এলাকার ওই অফিসে এ অগ্নিসংযোগ করা হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থাপিত ওই অফিসে শনিবার সকালে আগুন জ্বলতে দেখে পানি ঢেলে তা নেভাতে কাজ শুরু করেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে পুড়ে যায় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অফিসটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদের।

তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net