বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৯

বরিশালে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

বরিশালে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বিএনপি জামায়াতের ২৮ নেতাকর্মী জেল হাজতে পাঠিয়েছে আদালত। ২৩ ডিসেম্বর রোববার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে হাজতে পাঠিয়ে দেন।আদালত সূত্র জানায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে কোতয়ালী মডেল থানা পুলিশ ১০ জন, কাউনিয়া থানা পুলিশ ৮ জন, বিমান বন্দর থানা পুলিশ ৭ জন এবং বন্দর থানা পুলিশ ৩ জনকে আটক করে।সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে ওই অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত ২৮ জনকে জেল হাজতে পাঠিয়ে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net