মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯

শিরোনাম :
গৌরনদীতে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালের সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী

বরিশাল-২ আসনে আ’লীগের অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৫

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) উজিরপুরে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয় ও একটি নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।এতে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কমপক্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত আল-আমিন সিকদার (৩০) নামে এক যুবলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।হামলাকারীরা সকলে ধানের শীষের সমর্থক ছিলো দাবী করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে গুঠিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আ’লীগের সদস্য দুলাল খান বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।গুঠিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহব্বায়ক ইব্রাহিম খলিল বাবু অভিযোগ করে জানান, সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কয়েকজন নেতাকর্মীরা উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার সংলগ্ন এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসেছিলেন।এ সময় দেশীয় অস্ত্র হাতে শতাধিক বিএনপির সমর্থকরা অতর্কিতভাবে ওই অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে দুই ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে ৫ নেতাকর্মী আহত হয়েছেন।তিনি আরও জানান, হামলাকারীরা তান্ডব চালিয়ে অফিসে থাকা অর্ধশতাধিক চেয়ার, একটি টেবিল, একটি টেলিভিশন ও অফিসের সামনে থাকা নেতাকর্মীদের পাঁচটি মোটর সাইকেল ভাঙচুর করে।গুঠিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীরা অভিযোগ অস্বীকার করে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পিটিয়ে আহত করেছে অনেক নেতাকর্মীদের।এদিকে একইদিন গভীর রাতে উপজেলার বামরাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আটিপাড়া গ্রামে নৌকার একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে নৌকার নির্বাচনী অফিসটি পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমির কুমার পাল জানান, গুঠিয়ায় আওয়ামী লীগের অফিসে হামলা-ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরে অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net